দামুড়হুদায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেফতার


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
দামুড়হুদায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ।

জানা যায়, অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দামুড়হুদা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি আহসানুল মাহমুদ (৩৭) গ্রেফতার হয়। তিনি উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মো. ইমরান মাহমুদ এর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ব্যবহার করে মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযুক্ত।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০