ফতেহপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
ফতেহপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজনগর উপজেলা প্রতিনিধি | হাবিবুর রহমান নাজমুল:মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাদাপুর এলাকার বাসিন্দা **হাসিম মিয়া (৪৫)**, পিতা মৃত আলাউদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, তিনি একটি মাদক মামলার **জিআর নং-১১৯/১৫** এর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

 

রাজনগর থানার এসআই জাহাঙ্গীর আলম বিশেষ অভিযানের চালিয়ে তাকে আটক করেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০