
মন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান এবং দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল বিতরণের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।
তিনি দাবি করেন, পরবর্তী সরকারগুলো রাজনৈতিক কারণে ওই প্রকল্পগুলো অব্যাহত না রাখায় বর্তমানে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিলুপ্তির ঝুঁকির মুখে পড়েছে। বর্তমান সরকার যেকোনো মূল্যে ব্ল্যাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে।
মন্ত্রী আরও বলেন, দেশীয় মহিষের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতেও সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
পরে তিনি এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন। এছাড়া মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানেও অংশ নেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :