আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২২ জুন, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে।আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে অস্ট্রিয়া ম্যাচের দোরগোড়ায়। আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই।

লিওনেল মেসির এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০