
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে। ধর্ম পালনে বাধা দেওয়া কিংবা এ নিয়ে কোনো ধরনের দাপট দেখানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, অশুভ শক্তির বিনাশ ও কল্যাণের বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। দেশের যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, জন্মাষ্টমীর আনন্দ ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই তিনি অনুষ্ঠানে এসেছেন। সব ধর্মের মানুষের পাশে সরকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পরে মঠবাড়ি মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেন আইনমন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :