
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর, বিকেল পৌনে ৪টার দিকে তাঁরা শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান নেন।
এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব আশপাশের সড়কেও পড়ে এবং যানজটের সৃষ্টি হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল আবার শুরু হয়।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :