‎শিশু ধ.র্ষ.ণ মামলা তুলে নিতে হু.ম.কি.র অভিযোগ, রাজনগরে নিরাপত্তাহীনতায় মা-ছেলে


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ ১৭৫
‎শিশু ধ.র্ষ.ণ মামলা তুলে নিতে হু.ম.কি.র অভিযোগ, রাজনগরে নিরাপত্তাহীনতায় মা-ছেলে

‎(রাজনগর  প্রতিনিধি) হাবিবুর রহমান নাজমুল

‎মৌলভীবাজারের রাজনগরে শিশু ধর্ষণ মামলা তুলে নিতে বাদী ও তার ছেলেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী সীমা রাণী দাস (৩৫)।

‎অভিযোগে বিবাদী হিসেবে রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের কাশিমপুর এলাকার কাওছার মিয়ার (৫০)ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক নাম উল্লেখ করা হয়েছে।

‎লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে বাদীর ছেলেকে কাওছার মিয়ার ফিশারিতে কর্মরত হুমায়ূন মিয়া ধ.র্ষ.ণ করেছেন এমন অভিযোগে রাজনগর থানায় মামলা দায়ের করা হয়।

‎ওই মামলায় হুমায়ূন মিয়া বর্তমানে কারাগারে রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
‎বাদী সীমা রাণী দাস অভিযোগ করেন, হুমায়ূন মিয়া কারাগারে যাওয়ার পর থেকেই কাওছার মিয়া তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। মামলা তুলে নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তার।

‎অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে তিনি তার ছেলেকে নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাওছার মিয়ার ফিশারির পাশে পৌঁছালে কাওছার মিয়া তাদের সঙ্গে গালাগাল ও অশোভন আচরণ করেন। একই সঙ্গে হুমায়ূন মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে।

‎মামলা প্রত্যাহার না করলে বাদী ও তার ছেলেকে  মারধর, গুরুতর জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
‎বাদী আরও অভিযোগ করেন, বিবাদীর এমন আচরণে তিনি ও তার ছেলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তিনি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের অবগত করে অবশেষে রাজনগর থানায় লিখিত অভিযোগ করেন।

‎অভিযোগের শেষাংশে বাদী সীমা রাণী দাস বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও তার ছেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাওছার মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০