স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার একটি মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর শাহ মোস্তফা (রহ.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সদরুল ইসলাম মাসুমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, আর্থিক লেনদেনে অসঙ্গতি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বিভিন্ন সময়ে মাদ্রাসার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ, দাতা সদস্য করার নামে টাকা নেওয়া এবং এসব অর্থের যথাযথ হিসাব না দেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযুক্তের কর্মকাণ্ডে এলাকায় বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।অভিযোগকারী হাজী ইব্রাহিম মোহাম্মদ মকবুল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চলতি বছরের (গত ৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয় নি। এই মাদ্রাসার সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুঠোফোনে বলেন মাওলানা সদরুল ইসলাম মাসুমের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের যে অভিযোগ উঠেছে তিনি সেই অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত এগুলো সব সত্য কর্মকাণ্ডের অশ্লীল কিছু ভিডিও মাওলানা সাদরুল ইসলাম মাসুমের সম্বন্ধী এই ভিডিও তাদেরকে দেখিয়েছেন সেই সময় তিনিসহ আরও উপস্থিত ছিলেন রাজন,মসুদ, বেকারির সিদ্দিক। তিনি আরোও বলেন এই মাদ্রাসার তিনটি ছেলে মুন্সি বাজারে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ করেন। এছাড়াও তিনজন শিক্ষকের বেতন ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সরকারি অনুদান বেতন ভাতা উত্তোলন করে নিজ পকেটে রেখে দেওয়ার অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত মাওলানা সদরুল ইসলাম মাসুমের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বক্তব্যে কথা না বলে ফোন কেটে দেন পরে একাধিক বার কল দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :