
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মান্দায় পৃথক অভিযানে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পোরশা থানার অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া নিয়ামতপুর থানার অভিযানে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও একজনকে আটক করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুরো জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :