নওগাঁ সীমান্তে ৪.৪ কেজির কষ্টিপাথরের রাধারানী মূর্তি উদ্ধার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ ৭৫
নওগাঁ সীমান্তে ৪.৪ কেজির কষ্টিপাথরের রাধারানী মূর্তি উদ্ধার

নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে ৪ দশমিক ৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের রাধারানী মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে নওগাঁর সাপাহার থানার হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফজলেপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি মূর্তি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৪ দশমিক ৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের রাধারানী মূর্তি উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানিয়েছে, মূর্তিটি সীমান্তপথে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় উদ্ধার করা মূর্তিটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচার এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০