সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ ২১৮
সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ইউরেনিয়ামের বিশেষ চালান নিয়ে ঢাকা থেকে তিনটি লরি রওনা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে লরিগুলো ঢাকার একটি স্থান থেকে রূপপুরের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুরের মধ্যে এগুলো রূপপুরে পৌঁছানোর কথা রয়েছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমানে করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম বাংলাদেশে আনা হয়।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন রূপপুর প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর নিয়ে গঠিত কেন্দ্রটির দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১