অল্পের জন্য রক্ষা পেলেন আসিফ আকবর, গাড়ি লক্ষ্য করে গুলি


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ ৪৮
অল্পের জন্য রক্ষা পেলেন আসিফ আকবর, গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলির ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১