৪ মার্চ থানায়-থানায় পদযাত্রা করবে বিএনপি


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
৪ মার্চ থানায়-থানায় পদযাত্রা করবে বিএনপি

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ইউনিয়ন, জেলার পর এবার থানায়-থানায় পদযাত্রা করবে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, দেশনেত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ দেশব্যাপী সব মহানগরের থানায় পদযাত্রা কর্মসূচি পালিত হবে।

পদযাত্রা কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০