স্বাধীনতা পুরস্কার গ্রহণ করে যে অনুভূতি প্রকাশ করলেন হানিফ সংকেত


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করে যে অনুভূতি প্রকাশ করলেন হানিফ সংকেত

‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব কে এম হানিফ (হানিফ সংকেত)। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি অঙ্গন থেকে এ রাষ্ট্রীয় সম্মাননা পান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে হানিফ সংকেত ‘স্বাধীনতা পুরস্কার’ গ্রহণ করেন।  ‘স্বাধীনতা পুরস্কার’ ঘোষণার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বরেণ্য এই ব্যক্তিত্ব।

এ অর্জন আমার একার নয়: হানিফ সংকেত

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়- যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে তিনি লেখেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

বর্ণাঢ্য আয়োজনে ফিরছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’

প্রসঙ্গত, হানিফ সংকেত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার,গীতিকার ও অভিনেতা। শুধু তাই নয়, তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে সমাজের নানা অসংগতি, দেশীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সুনিপুণভাবে দর্শকদের কাছে তুলে ধরছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০