
যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও ইউএস চেম্বার ভবনে এক গোলটেবিল বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: আমির খসরু মাহমুদ চৌধুরী
এদিন বিশ্বব্যাংক ভবন ও ইউএস চেম্বার অব কমার্স ভবনে একাধিক বৈঠকে অংশ নেয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। এছাড়া যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান, আটলান্টিক কাউন্সিল এবং জাইকার প্রতিনিধিরাও এতে অংশ নেন।
অর্থমন্ত্রী আরও জানান, যেকোনো সংকটে বাংলাদেশকে এডিবি, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীরা সহায়তা দিতে আগ্রহী। তবে বর্তমান প্রক্রিয়ায় বাণিজ্য প্রস্তাব বা সহায়তা প্যাকেজ কীভাবে বাস্তবায়ন হবে, সেটিই এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক শেষে যা জানা গেল
সৃজনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে জানিয়ে তিনি আরও বলেন, পাশাপাশি বাজেট ঘাটতি পূরণে জাইকার সঙ্গে আলোচনাও ফলপ্রসূ হয়েছে।
আপনার মতামত লিখুন :