
মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তালেব ওই ইউনিয়নের দোলা Deadly পাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পরদিন গত ২৯ মে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই শিশুটি। ঘোরাঘুরি শেষে বিকেলে নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সে আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে। ভ্যানচালক শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে পাশের একটি করাতকলের (ছ’মিল) গ্যারেজে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে ভ্যানচালক আবু তালেব পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি অন্য একটি ভ্যানে করে বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি জানায়। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর গত ২৯ মে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির নানা। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্তে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান ও পরিচয় শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :