
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের বিধি-বিধান অনুসরণ করে চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বুধবার বালিগাঁও ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অনেকে বলেন, চেয়ারম্যান বাহার অতীতেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রেখেছেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
সরেজমিনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করছেন। পাশাপাশি ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যা ও আবেদনও শুনছেন তিনি।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, উচ্চ আদালতের রায়ের আলোকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার বলেন, “উচ্চ আদালতের রায়ের মাধ্যমে আমি পুনরায় দায়িত্বে ফিরেছি। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
চেয়ারম্যানের দায়িত্ব পুনর্বহালকে কেন্দ্র করে বালিগাঁও ইউনিয়নে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।
ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :