নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙ্গানোর ঘটনায় আটক ৫


প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙ্গানোর ঘটনায় আটক ৫

তছলিম হোসেন, নোয়াখালী: নোয়াখালীর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে ব্যানার টাঙ্গানোর সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে, একই দিন ভোরে শহরের টাউন হল এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ে ব্যানার টাঙ্গানোর এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে মোঃ সফিকুল ইসলাম নাজিম(৪৩), নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ কাউছার হামিদ(৩৮), কাদির হানিফ ইউনিয়নের ফতেহপুর গ্রামের মোহাম্মদ হেদায়েত উল্ল্যাহর ছেলে মোঃ জিয়াউল রহমান রাসেল (৪৮), সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের রামান্দি গ্রামের হানদু মিয়ার ছেলে মোঃ আবু সাঈদ (৫৫), নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর গ্রামের মৃত নরছন্দ পালের ছেলে বিদ্যুৎ রঞ্জন পাল (৪৯) প্রমূখ।

স্থানীয়রা জানান, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় কার্যালয়ের ভিতরে ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়। বুধবার সকালে আকস্মিক কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙ্গিয়ে দেন। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের বিষয়ে যাচাই বাছাই চলছে। ঘটনার কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

যেসব কারণ আপনার সফলতার জন্য অন্তরায়