দামুড়হুদায় গাঁ.জা.সহ দম্পতি গ্রেপ্তার


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৭ জুন, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ ১২৩
দামুড়হুদায় গাঁ.জা.সহ দম্পতি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁদের চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মাঝপাড়ার বাসিন্দা জামাত আলী (৫৫) এবং তাঁর স্ত্রী আশাফন নেছা (৪৬)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জামাত আলী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১