নওগাঁয় ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ ৪৬
নওগাঁয় ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

নওগাঁ শহরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ শহরের বরুণকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভবন-২–এর সামনে থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর চেষ্টা করেন হৃদয় হাসান সোহাগ (২৭)। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে চোরাই ট্রান্সফরমারসহ আটক করে পুলিশ।

আটক হৃদয় হাসান সোহাগ নওগাঁ সদর উপজেলার ফতেপুর নতুনহাট এলাকার দেলোয়ার হোসেন মাসুদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিদ্যুতের তার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। এসব অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করে।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১