নরসিংদীর মাধবদীতে ডাকাতি-হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, দ্রুত গ্রেপ্তারের নির্দেশ


এম আর মাইনউদ্দীন, নরসিংদী প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ ১৭১
নরসিংদীর মাধবদীতে ডাকাতি-হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

নরসিংদীর মাধবদী থানার বলভদ্রর্দী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি ঘটনার রহস্য দ্রুত উদঘাটন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্তে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মামলার তদন্তকারী কর্মকর্তা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১