পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ ৪৫
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল হামিদ রানা এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।

শনিবার (১৮ জুলাই) ঢাকার শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে সংগঠনের স্থায়ী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।

সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাবেক কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবিরসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য।

সভায় স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচন করা হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন পরিচালনা করেন স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। পাশাপাশি পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এসব বিষয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১