ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে নরসিংদীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে নরসিংদীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এম আর মাইনউদ্দীন, নরসিংদী: বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড ও হোমস্, নরসিংদীর মিলনায়তনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার)-দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় এবং জেলা নির্বাচন অফিসার নরসিংদী জনাব মোহাম্মাদ শাহীন আকন্দ। প্রশিক্ষণ কর্মশালায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপসহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা জাহান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ