বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে মৌলভীবাজারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ১৪ মে, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি :বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরতে মৌলভীবাজারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় জাতীয় মহিলা সংস্থা অডিটোরিয়াম মৌলভীবাজার সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফিকুজ্জামান পাভেল। জেলা তথ্য অফিস, মৌলভীবাজারের আয়োজনে তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন এর পরিচালনায় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্রিফিংয়ে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :