
মঙ্গলবার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. নাসিরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, গ্রীন ভিউ কসবার সমন্বয়কারী ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী হায়দার, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোমানুল হক, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল, গাংনী থানার ওসির প্রতিনিধি এসআই জহুরুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুল হক।
এছাড়া অনুষ্ঠানে গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক বায়েজিদ বোস্তামী, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কসবা রক্তদান ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রীন ভিউ কসবার সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় ৪০০টি গাছ ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে জালশুকা গ্রাম পর্যন্ত বিভিন্ন স্থানে রোপণ করা হবে। এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব পালন করবে কসবা রক্তদান ফাউন্ডেশন।
গ্রীন ভিউ কসবার পক্ষ থেকে জানানো হয়, কসবা, ভাটপাড়া ও আশপাশের বিভিন্ন গ্রামের সড়কের পাশে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব জনপদ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :