রাঙামাটি সাইবার সেলের সাফল্য, উদ্ধার হওয়া ৪৭ মোবাইল ফিরল মালিকদের হাতে


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ ৪০
রাঙামাটি সাইবার সেলের সাফল্য, উদ্ধার হওয়া ৪৭ মোবাইল ফিরল মালিকদের হাতে

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, জনসেবার মানোন্নয়ন এবং অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর পুলিশিংকে আরও কার্যকর করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে সাইবার ক্রাইম মনিটরিং সেলের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ সূত্র জানায়, রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে শনাক্ত ও উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।

মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশ সুপারসহ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এবং সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবার মান আরও উন্নত করতে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১