ফেনীতে দলবদ্ধ ধ.র্ষ.ণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২৬, ১:১১ অপরাহ্ণ ৩০
ফেনীতে দলবদ্ধ ধ.র্ষ.ণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফেনী সদর উপজেলার পঞ্চগাছিয়ায় সংঘটিত একটি দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি কামরুলকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গত মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার মাথিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার কামরুল মাথিয়ারা (মির্দা বাড়ি) এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল জানতে পারে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি দলবদ্ধ ধর্ষণ মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি কামরুল মাথিয়ারা এলাকায় অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

​মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ আগস্ট ফেনী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৩)/৩০ ধারায় মামলাটি (মামলা নম্বর: ৩৬/৪৭৫) দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত কামরুল আত্মগোপনে ছিলেন।

​র‍্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ফেনী সদর থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১