
শুক্রবার বিকেলে উপজেলার ভুরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা বনগ্রাম এলাকার আবুল ঘরামীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দাদা মোতালেব ঘরামীর সঙ্গে ভুরঘাটা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল আরিশা। এ সময় ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে মোতালেব ঘরামী আহত হন। আরিশা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। তবে স্থানীয় লোকজন ধাওয়া করে ধোঁয়াশার এলাকায় গিয়ে বাসটির গতিরোধ করেন। পরে চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ লোকজন ভুরঘাটা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মাদারীপুরের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :