নওগাঁয় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নি.ষি.দ্ধ ছাত্রলীগের তিন সদস্য আ.ট.ক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২ জুন, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
নওগাঁয় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নি.ষি.দ্ধ ছাত্রলীগের তিন সদস্য আ.ট.ক

নওগাঁ সদর উপজেলায় মিছিল করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর থানার শেখপুরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী মিছিল বের করেন। এ সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং জনমনে আতঙ্ক তৈরির অভিযোগ ওঠে।

ঘটনার পর নওগাঁ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শেখপুরা এলাকা থেকে মানিক ওরফে পাইলট (৩২), সাজু (৪০) এবং হাবিব হোসেন মুন্না (২৮) নামে তিনজনকে আটক করে। তারা সবাই নওগাঁ সদর উপজেলার শেখপুরা এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া সংগঠনটির কিছু সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা ও বিশৃঙ্খলামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০