আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে দিনাজপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা


মো. আবুল কালাম, দিনাজপুর প্রকাশের সময় : ১৫ জুন, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে দিনাজপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে দিনাজপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে শহরের ঘাসিপাড়াস্থ জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি আবু তাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মনজুরুল আলম। এছাড়া বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি দয়ারাম রায়, সহ-সভাপতি খালেদ মার্শাল ও জয়, দপ্তর সম্পাদক দুলাল হোসেন, প্রচার সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আজহার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসমিন আক্তার, এনটিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভাপতির বক্তব্যে আবু তাহের বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা কেবল একটি স্লোগান নয়; এটি একটি চলমান সামাজিক দায়বদ্ধতা। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আইন সহায়তা কেন্দ্র অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক মো. মনজুরুল আলম বলেন, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা সহজলভ্য করতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি ও ভারতীয় পুশব্যাকের ঘটনায় উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সীমান্তে সব ধরনের অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মানুষের দোরগোড়ায় মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা পৌঁছে দিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজে ন্যায়বিচার, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে উপস্থিত সদস্যরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০