স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের সার্ভিস দেন : জামায়াত আমির


মোঃ আব্দুল কালাম মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ ৩০০
স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের সার্ভিস দেন : জামায়াত আমির
মোঃ আব্দুল কালাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন – এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, তারা সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে থাকতে চান। সরকারের ভালো উদ্যোগকে সমর্থন করবেন, তবে ভুল ও অনিয়মের সমালোচনাও করবেন।আইনশৃঙ্খলা ও মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও মনোযোগী হওয়া উচিত।জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব দেওয়া ও পিএসসি দলীয়করণের সমালোচনা করেন তিনি।
দুর্নীতি ও চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, দুর্নীতিবাজরা কোনো দলের নয়, তারা দলকে ডোবায়।নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টাও সময় নেননি তারা। ওই সদস্যের সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই।
তিনি এসময় আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী সব মন্ত্রণালয় সার্ভিস দেন। সরকারে যে দল আসে সেই দল বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো।
এছাড়া তিনি সৌদি আরবে ৭ হাজারের বেশি বাংলাদেশি বন্দির বিষয়ে সরকারকে খোঁজ রাখার আহ্বান জানান এবং বলেন, তারা জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন না।
ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০