মৌলভীবাজার শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ ১২৩
মৌলভীবাজার শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে

 

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ সুপার আরও বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই নাগরিকরা সচেতন হোক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

তিনি জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।

এছাড়া, রেজিস্ট্রেশনবিহীন/ON TEST সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামী  ১ সেপ্টেম্বর থেকে জেলায় বিশেষ অভিযান পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১