
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবু অভিরাম কানুর প্রতিনিধি ধনেশ্বর রায়। তিনি সিমেন্ট মিশ্রণের কাজ শুরু করে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জজকোর্টের অ্যাডভোকেট বাবু ধীরেন্দ্র নাথ বর্মন।
মন্দির কমিটির সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমল কান্ত রায়ের সভাপতিত্বে এবং কমিটির সহসভাপতি প্রিয় নাথ রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মন্দিরের উন্নয়নকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ কাজে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নোহালি ইউনিয়নের রথী কান্ত রায়, ধনেশ্বর চন্দ্র রায়, মন্দির কমিটির সদস্য গজেন চন্দ্র রায়, শিক্ষক সুদর্শন চন্দ্র সরকার, বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুলাল চন্দ্র রায়, বাংলাদেশ গীতা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শুধির চন্দ্র রায়, মন্দির কমিটির সাবেক সভাপতি প্রতাপ চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রানী রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :