
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকায় পরিচালিত তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তারিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স টি জে ফুড প্রোডাক্টস–কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়া আয়োডিনবিহীন শিল্পে ব্যবহৃত লবণ দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল।
এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনিয়মগুলো দ্রুত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
তদারকির অংশ হিসেবে মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :