চুয়াডাঙ্গায় ২৯২ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ ৬৪
চুয়াডাঙ্গায় ২৯২ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলার ২৯২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তির ১৮ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে জেলা পরিষদ নিয়মিতভাবে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। এ ধরনের শিক্ষাবৃত্তি তাদের পড়াশোনার ব্যয় নির্বাহের পাশাপাশি উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম. সাইফুর রশীদ বলেন, শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আজ যারা এই শিক্ষাবৃত্তি পাচ্ছে, তারাই ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া ও বিপ্লব হোসেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন টোকন আলী।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চারটি ক্যাটাগরিতে মোট ২৯২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১৮ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৭ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৮ হাজার টাকা, মেডিকেল শিক্ষার ২২ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা এবং প্রকৌশল বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ১ লাখ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠিতে জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১