নরসিংদী সার্কিট হাউসে বিচারপতি ফরিদ আহমেদকে অভ্যর্থনা জানান পুলিশ সুপার
এম আর মাইনউদ্দীন, নরসিংদী
প্রকাশের সময় : ১৯ জুন, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শুক্রবার (১৯ জুন) নরসিংদী সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
পরে নরসিংদী জেলা পুলিশের একটি চৌকস দল বিচারপতি ফরিদ আহমেদকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :