নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘণ্টা রেল অবরোধ, আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক


মোঃ মাইনুল হক, নীলফামারী প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ ৫২
নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘণ্টা রেল অবরোধ, আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক

নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের উভয়মুখী যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। রেল কর্তৃপক্ষের আশ্বাসে দুই মাসের সময়সীমা দিয়ে অবরোধ তুলে নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলাহাটিতে এবং খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ডোমার স্টেশনে আটকে পড়ে। কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে মিরজাগঞ্জ স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় স্থানীয় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্ম চালু না থাকায় যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। এসব দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা অবরোধ কর্মসূচি পালন করেন।

পরে পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তারা। এরপর আন্দোলনকারীরা দুই মাসের সময়সীমা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডোমার থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অবরোধ প্রত্যাহারের পর দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০