পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ৩ বিশেষ কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ ৩৮
পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ৩ বিশেষ কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

পার্বত্য চট্টগ্রামের সাংবিধানিক অধিকার, সার্বভৌমত্ব ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাঙামাটি শহরের কাঁঠালতলীতে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিসিএনপির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে।

তাদের দাবি, স্বাধীনতার পর দেশের ইতিহাসে পাহাড়ের সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় এ ধরনের উদ্যোগ আগে দেখা যায়নি। তিন স্তরের এসব কমিটি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধান, শান্তি প্রতিষ্ঠা এবং সুষম উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

নেতারা বলেন, তিনটি কমিটি গঠনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও সহাবস্থান নিশ্চিত করার পথ আরও সুগম হয়েছে। এ সিদ্ধান্তকে তারা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন পিসিএনপির নেতারা।

এ সময় পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০