বিয়ের নামে প্রতারণা করা যার মূল পেশা!


প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
বিয়ের নামে প্রতারণা করা যার মূল পেশা!

এম এস শবনম শাহীন:সুন্দরীদের রূপ লাবণ্যে মুগ্ধ সবাই, তবে বিপত্তি ঘটে তখনই, যখন কেউ কোনও ভয়ঙ্কর সুন্দরীর ফাঁদে পড়ে যান! যে অসাধু সুন্দরীদের চেহারায় থাকে আভিজাত্যের ছাপ। প্রায়ই ব্যবহার করেন বিলাসবহুল গাড়ি। এই সুন্দরী চক্রের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে গেছেন বহু পুরুষ। তবুও কখনো কখনো একতরফা দোষ ভুক্তভোগী পুরুষের ঘাড়েই চেপে বসে। তবে সম্প্রতি কতিপয় খারাপ চরিত্রের সুন্দরীদের অপরাধের বিষয়ে মাথা ঘামাতে শুরু করেছে আইন প্রয়োগকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।

মাসুমা আক্তার ওরফে লাবনী(২২)। চেহারা দেখে মনে হয়, তিনি নিস্পাপ, অসহায়, এতিম কোন মেয়ে। নিজের এই সুদর্শন, মায়াবী, অসহায়ত্ব চেহারাকে পুঁজি করে মিষ্টি কথার মাধ্যমে একের পর এক ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অল্পবয়সী এই তরুণী!

কখনো তিনি গার্মেন্টস কর্মী, কখনো কলেজের ছাত্রী, আবার কখনো বড়লোক মা-বাবার একমাত্র ধনীর দুলারি।

এভাবেই মাসুমা ওরফে লাবনী নানান পরিচয়ে ছেলেদের সাথে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তারপর শুরু হয় বিয়ের নামে ছেলেদের থেকে নামীদামী উপহার, টাকা-পয়সা হাতিয়ে নেওয়া!

সব ছেলেকেই নানা প্রলোভন দেখিয়ে ঝুলিয়ে রাখেন এই তরুণী। মূলত পাত্রীর বেশে এই নারী একজন প্রতারক। চক্রটির মূল হোতা এই মাসুমা আক্তার। বিভিন্ন জনের কাছ থেকে এ পর্যন্ত অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই মেয়ে।

গত ১৫ মার্চ শুক্রবার চট্টগ্রামে বসবাসরত এক চীনা দেশের নাগরিকের সাথে নিজের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তরুণী। কোনপ্রকার কারণ ছাড়াই বিয়ের তিনদিন পরেই ২ লাক টাকাসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সে! একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। প্রতিবেদন চলবে…

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০