পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে বিজিএমইএ-আইভি ডিকার্বের সমঝোতা


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ৮ মে, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ ৬৬
পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে বিজিএমইএ-আইভি ডিকার্বের সমঝোতা

বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএলের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএলের ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল ক্যাবালেরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা

অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী এবং আইভি ডিকার্বের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. মাসুদ রানা, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ।
ওয়াসিম জাকারিয়া, চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি অন রেসপনসিবল বিজনেস হাব এন্ড সাসটেইনেবল রিপোর্টিং সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় বিজিএমইএ ও আইভি ডিকার্ব যৌথভাবে সদস্য কারখানাগুলোতে কার্বন নিঃসরণ কমানোর আধুনিক কৌশল তুলে ধরবে। পাশাপাশি বিদ্যুৎ-সাশ্রয়ী ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারে সহায়তা দেওয়া হবে। টেক্সটাইল যন্ত্রপাতি আধুনিকায়নের ফলে উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়নে যে ইতিবাচক প্রভাব পড়ে, তা মূল্যায়নের ক্ষেত্রেও কাজ করবে দুই প্রতিষ্ঠান।

রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে বিজিএমইএতে দোয়া মাহফিল

অনুষ্ঠানে ভিদিয়া অমৃত খান বলেন, কার্বন নিঃসরণ হ্রাস এখন শুধু পরিবেশগত দায়বদ্ধতার বিষয় নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম শর্ত। এ সহযোগিতার মাধ্যমে সদস্য কারখানাগুলোকে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির বাস্তবসম্মত পথ দেখানো হবে।

হোসে ম্যানুয়েল ক্যাবালেরো বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশ। টেকসই উন্নয়নে বিজিএমইএর নেতৃত্ব এই অংশীদারত্বকে আরও অর্থবহ করেছে। প্রযুক্তিগত সুযোগ শনাক্ত করে কারখানাগুলোকে কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করাই তাঁদের লক্ষ্য।

সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ

বিজিএমইএ জানায়, এই সমঝোতা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই, সম্পদ-সাশ্রয়ী ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১