
স্বামী-স্ত্রীর বিরোধে কুলাউড়ায় অসহায় এক শিশুর জীবন, সমাধানের আশায় দুই পরিবার
নিজস্ব প্রতিবেদক:যে বয়সে একটি শিশুর পৃথিবীজুড়ে থাকে শুধু মায়ের বুকের উষ্ণতা, মায়ের দুধ আর মায়ের স্নেহ, সেই বয়সেই মায়ের সান্নিধ্য থেকে দূরে দিন কাটছে তিন মাসের শিশু খালেদ ইবনে অলিদের। নিষ্পাপ এই শিশুটি জানে না পারিবারিক বিরোধ কী, জানে না অভিযোগ-প্রতিআরোপ কিংবা আইনি লড়াইয়ের ভাষা। তবুও বড়দের দ্বন্দ্বের ভার যেন এসে পড়েছে তার ছোট্ট কাঁধে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের লুনা গ্রামের এই ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। একটি ভাইরাল ভিডিওতে মায়ের স্নেহ থেকে বিচ্ছিন্ন শিশুটির করুণ অবস্থা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ মার্চ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয় অলিদ। জন্মের পরই শারীরিক জটিলতায় তাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়েছে। কুলাউড়া, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে অবশেষে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরেছিল শিশুটি।
আপনার মতামত লিখুন :