
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। দোয়া মাহফিলে সংগঠনটির সহসভাপতি, পরিচালক ও বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানসহ সদস্যরা অংশ নেন।
বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা
সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়; এটি দেশের পোশাক শিল্পের জন্য একটি বড় সতর্কবার্তা ছিল। গত এক দশকে এ খাতে যে পরিবর্তন এসেছে, তা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বর্তমানে বাংলাদেশ নিরাপদ ও পরিবেশবান্ধব পোশাক শিল্পের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে, যা শ্রমিক, উদ্যোক্তা ও দেশি-বিদেশি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তাদের পরিবারের সদস্য কর্মসংস্থানের প্রয়োজন হলে বিজিএমইএ তা নিশ্চিত করার উদ্যোগ নেবে। একই সঙ্গে এই ঘটনা যেন কোনো মহল অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সংগঠনটি সতর্ক থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদসহ অন্যান্য নেতারা।
আপনার মতামত লিখুন :