এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।  এ সভায় বদলি সফটওয়্যার নিয়ে নতুন করে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের কারণে নতুন করে চুক্তি করতে হবে। চুক্তি না করলে বিষয়টি নিয়মবহির্ভূত হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার জন্য নতুন করে চুক্তি করতে হবে। শিগগিরই এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

এনটিআরসিএ’র প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

সূত্র বলছে, নতুন করে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার কারণে সফটওয়্যারে নতুন করে এ বিষয়গুলো যুক্ত করতে হবে। এজন্য ভেন্ডর প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করেছে। তাদের ২০ থেকে ২৫ লাখ টাকা অতিরিক্ত দেওয়া হতে পারে। নতুন চুক্তি হওয়ার পর সফটওয়্যারে কর্মচারী এবং প্রতিষ্ঠানপ্রধানদের যুক্ত করে সফটওয়্যার আপডেট করা হবে বলে জানা গেছে।

৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ খালি

নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেছেন, ‘বদলি নিয়ে আয়োজিত সভা ফলপ্রসু হয়েছে। বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন করে চুক্তির কাজ শেষ করে শিক্ষকদের তথ্য সফটওয়্যারে ইনপুট দেওয়া শুরু হবে।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০