
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, গবেষণা, ছাত্রকল্যাণ, অর্থ ও হিসাব, বহিরাঙ্গণ কার্যক্রম, আইসিটি সেল, পিআরআইপি ও আইকিউএসি-এর পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মো. শাহরিয়ার হোসেনের গবেষণার বিষয় “Women Access to Information in Bangladesh: A Study on Union Digital Center”।
গবেষণা অনুদান গ্রহণের পর শাহরিয়ার হোসেন বলেন, “এই গবেষণা অনুদান আমাকে আরও দায়িত্বশীলভাবে গবেষণাকাজ পরিচালনায় উৎসাহিত করবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে সমৃদ্ধ করতে আন্তরিকভাবে কাজ করতে চাই। ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের জন্য কার্যকর গবেষণার মাধ্যমে ইতিবাচক অবদান রাখাই আমার লক্ষ্য।”
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গবেষণাকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎ গবেষকদের অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, মো. শাহরিয়ার হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :