
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালায় তিনি এ তথ্য জানান। বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালার উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভবত সম্ভব হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেন, সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার কাজ এরমধ্যেই হাতে নিয়েছে। বিশেষ করে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার এপ্রেন্ট্রিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি- এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে। যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষাজীবন শেষে সম্ভবত তাকে আর বেকার থাকতে হবে না।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :