জানা গেল কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ ১২৪
জানা গেল কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ জানা গেল কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি এটি। আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ ছাড়া আজ ১৩ ও আগামীকাল ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সে হিসেবে টানা পাঁচ দিনের ছুটির পর আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

একই সঙ্গে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) টানা চার দিনের ছুটির পর খুলতে যাচ্ছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০