
নারী নেতৃত্বের জয়ে ঢালিউড কুইনের সমর্থন নেটিজেনদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলে। পাশাপাশি এ স্টোরি সমালোচনারও জন্ম দেয়। নেটিজেনদের একাংশ মনে করছেন, রুমিন ফারহানার সঙ্গে ছবিটিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন অপু বিশ্বাস! আবার কেউ বলছেন, তারকাদের এমন রাজনৈতিক ছবি ও প্রতিক্রিয়া প্রকাশের উদ্দেশ্য বরাবরই নেতিবাচক।
তবে অভিনেত্রী মনে করেন, রুমিন ফারহানাকে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিষয়টি স্বাভাবিক। নেত্রীর কাছে সিনেমার মানুষ হিসেবে শিল্পের সার্বিক উন্নয়নের প্রত্যাশা অপু বিশ্বাসের।
একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্বাস করেন অপু। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করবে বলে আশা রাখেন তিনি।
প্রসঙ্গত, বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নেন রুমিন ফারহানা। এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে বিশাল ব্যবধানে হারান। জয়ের পর থেকেই বিভিন্ন মহল থেকে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন জাতীয় রাজনীতির পরিচিত এই মুখ।
আপনার মতামত লিখুন :