শীতে বউ সেজে হাজির অপু বিশ্বাস


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
শীতে বউ সেজে হাজির অপু বিশ্বাস

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ হিমেল হাওয়ার শীতে রুপালি বউয়ের সাজে ধরা দিলেন ঢালিউড কুইন খ্যাত ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। নায়িকার শুভ্র সাজের মুগ্ধতায় মেতেছেন নেটিজেনরা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ৭টি ছবি আপলোড করেন অপু।

ছবিতে দেখা যায়, মসলিন শুভ্র সাদার পোশাকে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা পরেছেন। এর ওপর ছিল ফ্লোর টাচ গাউন কোটি। পোশাকের সঙ্গে ওড়নাও ছিল কারুকার্যে পরিপূর্ণ।

কান ও গলায় পরেছেন ভারী গয়না। মাথায় পরেছিলেন ছোট আকারের টিকলি। হাতে ম্যাচিং আংটি। গয়নাতে ছিল পান্নার উপস্থিতি।

নতুন ফটোশুটে এভাবেই ধরা দিয়েছেন অভিনেত্রী। এদিকে নতুন বছরে ফটোশুটের পাশাপাশি পুরোদমে সিনেমার কাজও শুরু করেছেন। দুইটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

অপু বিশ্বাস অভিনীত নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত ও এম.কে প্রোডাকশন প্রযোজিত ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেনের বিপরীতে দেখা যাবে অপুকে।

অন্যদিকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করবেন অপু। দুইটি সিনেমা নিয়েই আশাবাদী নায়িকা।

আর্কাইভ