কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালা পোড়া করে?


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালা পোড়া করে?

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ হাত–পা জ্বালা পোড়া করা বা সুচ ফোটার মতো অনুভূতি সাধারণত স্নায়ুর সমস্যার সঙ্গে সম্পর্কিত। এ ধরনের উপসর্গ বেশিরভাগ সময় নির্দিষ্ট কিছু ভিটামিনের ঘাটতির কারণে হয়।

দেখে নিন কোন কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালা পোড়া করে-

১. ভিটামিন বি১২ এর অভাব: সবচেয়ে সাধারণ কারণ। হাত–পা জ্বালা, ঝিনঝিন করা। অবশ ভাব। দুর্বলতা, মাথা ঘোরা। স্মৃতিশক্তি কমে যাওয়া। ভিটামিন বি১২ স্নায়ুর আবরণ (মাইলিন) ঠিক রাখতে সাহায্য করে। এর অভাবে নিউরোপ্যাথি হতে পারে।

২. ভিটামিন বি৬ এর অভাব: হাত–পায়ে জ্বালা করে এই ভিটামিনের অভাবে। খিঁচুনি বা অস্বস্তিও হতে পারে। তবে অতিরিক্ত বি৬ খেলেও একই সমস্যা হতে পারে।

৩. ভিটামিন বি১ এর অভাব: এর অভাবে স্নায়ুর দুর্বলতা, পায়ের জ্বালা, হাঁটতেও কষ্ট হয়।

৪. ভিটামিন ডি এর অভাব: সরাসরি জ্বালাপোড়া না করলেও হাড় ও পেশীতে ব্যথা করে। দুর্বলতা বেড়ে শরীরে অস্বস্তি তৈরি করতে পারে।

কখন সতর্ক হবেন?

১. দীর্ঘদিন ধরে জ্বালা পোড়া থাকে
২. ডায়াবেটিস থাকে
৩. হাত–পা অবশ হয়ে যায়
৪. ভারসাম্য রাখতে কষ্ট হয়

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১