নতুন ‘ই-হেলথ’ কার্ডে মিলবে যেসব সুবিধা 


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
নতুন ‘ই-হেলথ’ কার্ডে মিলবে যেসব সুবিধা 

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ নতুন ‘ই-হেলথ’ কার্ডে মিলবে যেসব সুবিধা। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন ই-হেলথ কার্ডে মিলবে যেসব সুবিধা

ই-হেলথ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাইজ করার একটি পদ্ধতি। এর মাধ্যমে প্রত্যেক রোগীর জন্য একটি নির্দিষ্ট ই-হেলথ কার্ড থাকবে, যেখানে ওই রোগীর সব ধরনের মেডিকেল রেকর্ড সংরক্ষণ করা হবে। ফলে, পরবর্তীতে যেকোনো হাসপাতালে ওই রোগী চিকিৎসা নিতে গেলে পূর্বের সব রেকর্ড একসঙ্গে দেখতে পারবেন চিকিৎসকরা।

সরকারি স্বাস্থ্য সেবা বাংলাদেশের প্রান্তিক জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়া সহজ হবে এই কার্ডের মাধ্যমে। এই ই-হেলথ ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে প্রথমে একটি জেলায় চালু করা হবে। সেই জেলায় একেবারে প্রাথমিক স্বাস্থ্য সেবার যে কম্পোনেন্ট সেখান থেকে শুরু করে রেফারেল নেটওয়ার্ক তৈরি করা এবং ওই জেলার যে জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত পুরো স্বাস্থ্য সেবার বিভিন্ন পর্যায়ের যে অংশগুলো রয়েছে তাকে এই ই-হেলথ পদ্ধতির মাধ্যমে এক জায়গায় নিয়ে আসা হবে।

সরকারের প্রত্যাশা, আগামী দিনের পৃথিবীতে বাংলাদেশকে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার দিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০